রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক: রংপুরে জেলা ও মহানগর বিএনপির এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও সদস্য সচিব পরিতোষ চক্রবর্তি। এর আগে পাবলিক লাইব্রেরী মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর জেলা বিএনপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদিকে সকালে মহানগর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু ও সদস্য সচিব মাহফুজ উন নবী চৌধুরী ডন। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহানগর বিএনপি গ্রান্ড হোটেল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তেনে জেলা ও বিভাগীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, জেলা জজ আদালতের পিপি আফতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এছাড়াও দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচী পালন করা হয়।
রেজাউল করিম জীবন, রংপুর
01722882770


