তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ১ আহত ৫

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

জেলা প্রতিনিধি, রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার সুরাইয়া নামের ১ নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালী ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় অটোরিকশার পাঁচজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, নিহত ওই নারীর নাম সুরাইয়া। তবে বিস্তারিত জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।