রংপুরে হতদরিদ্রের মাঝে পাশে আছি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক ও মানবিক সংগঠন পাশে আছি’র পক্ষ থেকে রংপুরের কাউনিয়া উপজেলার দূরবর্তী এলাকা প্রাণ নাথ চর এলাকায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, আড়াই কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হাফ লিটার সোয়াবিন তেল, মুশুর ডাল ১ কেজি, লবন ১ কেজি এবং শুকনো মরিচ ১০০ গ্রাম।
বিতরণে উপস্থিত ছিলেন পাশে আছি’র প্রধান উদ্যোক্তা সংগঠক কবি হেলেন আরা সিডনি, লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন, কলেজ শিক্ষক ও কবি শ্যামলী বিনতে আমজাদ, উপজেলা তথ্য অফিসার অঙ্কনা জাহান, সায়েদ, ইব্রাহিম, সুমাইয়া বিনতে সিফাত শুধু।
এবারে খাদ্য সামগ্রী সহাতায় সহযোগিতা করেছেন পাশে আছি’র প্রধান উপদেষ্টা তামজিদুল ইসলাম, মাহবুবা মনোয়ার, ফেরদৌস আরা মায়া, চশমে জাহান ছায়া, কলি কানিজ, শামসেআরা, রোকসানা ফিরোজ, সাহিদা বেগম রত্না, রাহাত আরা জেনিন, জেসমিন আরা মনা, জেসমিন আরা ম্যানিলা, মাসুদা আরা লাহোর, ডাঃ তানভীর হোসেন লিটন, আনোয়ারুল ইসলাম রানা, রুম্মান, মিলা ও নার্গিস সাঈদা জলি।
এ বিষয়ে পাশে আছি’র প্রধান উদ্যোক্তা সংগঠক কবি হেলেন আরা সিডনি বলেন, প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সাধ্যমতো। এবারে যেহেতু একটি সংকট চলমান। এজন্য কম্বল বিতরণ না করে যারা কষ্টে আছেন, তাদের খাদ্য সামগ্রী হিসেবে সহায়তা করা হচ্ছে। এরপর গংগাচড়া উপজেলায় বিতরণ করা হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।



