২৪ ঘন্টায় ভিসা পাওয়া যাবে পাকিস্তানের…………..পাকি স্তান হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যে কোন নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিষ্ট ভিসা, বিজনেস ভিসা কোনরকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বানিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।
পাকিস্তান হাই কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতর ও দৃঢ হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এসময় তিনি সম্পর্ক আরো দৃঢ হউক এই প্রত্যাশা করেন।
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে যে পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি। রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানী-রপ্তানির ক্ষেত্রে কোন শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি।
এদিকে দেশ স্বাধীনের ৫৪ বছরে বাংলাদেশ-পাকিস্তান কুটনৈতিক সম্পর্কের ৪৯ বছরের মধ্যে এই প্রথম রংপুর সফরে করলো বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দেশ স্বাধীনের ৫৪ বছরে রংপুরে অনেক দেশের হাই কমিশনার আসলেও আসেনি পাকিস্তানের কোন হাই কমিশনার। এটাই প্রথম কোন পাকিস্তান হাই কমিশনারের রংপুর সফর। এই সফরে তিনি রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এসময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে ছবি তোলেন। ছবি তোলার এক ফাঁকে এক ব্যবসায়ী সেলফি তুলতে চাইলে তিনি ওই ব্যবসায়ীর মোবাইল নিয়ে নিজেই সেলফি তুলেন। রংপুর সফরে এসে অনেক ভালো লাগছে বলে জানান তিনি।
এসময় রংপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক সংগ্রামের নুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক জুয়েল আহমেদসহ অন্যান্য সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।



