২২তম সম্ভাব্য রাষ্ট্রপতি কে এই সাহাবুদ্দিন চুপ্পু

Editor

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

২২তম সম্ভাব্য রাষ্ট্রপতি কে এই সাহাবুদ্দিন চুপ্পু

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। আর এই মনোনয়ন চূড়ান্ত করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর থেকেই শুরু হয় আলোচনা কে এই সাহাবুদ্দিন চুপ্পু। সামাজিক যোগাযোগ মাধ্যম, পেপার পত্রিকা, টেলিভিশনের বরাতে চলে আসে সাহাবুদ্দিন চুপ্পুর বর্ণাঢ্য জীবন।
সাহাবুদ্দিন চুপ্পু পেশায় একজন আইনজীবী। তিনি ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলা ছাত্রপরিষদের পাবনা জেলার সভাপতি হিসেবে পাবনায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী সাহাবুদ্দিন চুপ্পু। করেন মহান মুক্তিযুদ্ধে প্রতক্ষভাবে অংশ গ্রহণ করেন। সাহাবুদ্দিন চুপ্পু ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৩ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে হত্যার পর দীর্ঘ তিন বছর কারাগারে বন্দি ছিলেন তিনি।
সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে তিনি বিসিএস এর মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। ১৯৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন জেলা সিনিয়র দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে এক ছেলের জনক মো. সাহাবুদ্দিন চুপ্পু। তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা ছিলেন সরকারের যুগ্ম সচিব।