রংপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি স্কুল “জুম বাংলাদেশ, রংপুর” এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।। আজ বৃহস্পতিবার (২১ মে) নগরীর রেলস্টেশনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব মাহফুজ উন নবী ডন। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কষ্টের কথাগুলি শুনে আবেগাপ্লুত হয়ে যান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাহাত, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ। তরুন শিক্ষার্থী আসিফ মাহমুদ সহ কয়েকজন বন্ধু মিলে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথে আনতে নিজেদের অর্থায়নে জুম বাংলাদেশ রংপুর ফ্রি স্কুল নামে প্রতিষ্ঠানটি শুরু করেন।
প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিগণ উক্ত প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে সৌদি প্রবাসী জ্যাকি জন এর উদ্দ্যেগে শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।


