রসিক প্রশাসকের সাথে নাট্য সংগঠন বিবর্তন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Editor

প্রকাশিত: 7:20 PM, September 21, 2026
রসিক প্রশাসকের সাথে নাট্য সংগঠন বিবর্তন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাট্য সংগঠন বিবর্তন এর নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সমাজ পরিবর্তনের জন্য নাটক তৈরীতে বিবর্তনের পাশে থাকার এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন। এসময় উপস্থিত ছিলেন নাট্য সংগঠন বিবর্তনের সভাপতি ভীম্মদেব রায় সুমন, সহ-সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক সমর কুমার সরকার মিঠু, কার্যনির্বাহী সদস্য মাহবুব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।