রংপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দর সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

Editor

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

রংপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দর সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) এ উপলক্ষে রংপুর সরকারী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার লাগানোর কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, তাজুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সিনিয়র যুগ্ন আহবায় শফিউল ইসলাম সবুজ, যুগ্ন আহবায়ক মুকিতুর রহমান মেরিন, শাহরিয়ার রাহাত, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম সৌরভ, রংপুর সরকারি কলেজ ছাত্রনেতা আলিফ মাহমুদ সেজান, আল-আমিন, রনি,ফেরদৌস সহ নেতাকর্মীবৃন্দ।