রংপুরে ছড়া সংসদের উদ্যোগে রফিকুল হক দাদুভাইয়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

Editor

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
রংপুরে ছড়া সংসদের উদ্যোগে রফিকুল হক দাদুভাইয়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
 
জেলা প্রতিনিধি, রংপুর: প্রখ্যাত ছড়াকার- সাংবাদিক, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক, ছড়া সংসদ রংপুরের সাবেক প্রধান উপদেষ্টা রফিকুল হক দাদুভাইয়ের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টাউনহল চত্বরের অভিযাত্রিক কার্যালয়ে ছড়া সংসদ রংপুরের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লেখক হাফেজ আমজাদ হুসাইন প্রধান। আলোচনায় ছড়া সংসদ রংপুরের সিনিয়র সহসভাপতি ছড়াকার ও গীতিকার মতিয়ার রহমানের সভাপতিত্বে রফিকুল হক দাদুভাইয়ের জীবনকর্ম স্মৃতিচারণ করে আলোচনা করেন ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা ও অভিযাত্রিক আহবায়ক কবি তৈয়বুর রহমান বাবু, রঙ্গপুর নাট্যধারার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইউম খান, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক কবি মনজিল মুরাদ লাভলু, রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি মামুন উর রশীদ মামুন, ভালোবাসার কবি জোসেফ আখতার, কবি ও কণ্ঠশিল্পী একরাম হোসেন এলিজ, কবি ও কণ্ঠশিল্পী ফারহান শাহীল লিয়ন, কবি অনিন্দ আউয়াল, গীতিকার ও ছড়াকার জাহিদ হোসেন, কবিরাজ ইসমাইল মোল্লা, ছড়াকার বজলুর রশীদ প্রমুখ।
স্মৃতিচারণমুলক আলোচনায় সঞ্চালনা করেন ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ছড়াকার ও সাংবাদিক রেজাউল করিম জীবন। আলোচনা শেষে রফিকুল হক দাদুভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।