জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন এস এম ইয়াসীর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনিত হয়েছেন এস এম ইয়াসীর । জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বলিষ্ঠ ভুমিকা রাখতে তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনিত করা হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ মনোনয়ন প্রদান করেন।
এস এম ইয়াসীর রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।



