পরিচ্ছন্নতা কর্মীরা নিজেদের আরাম ত্যাগ করে নগরীকে পরিচ্ছন্ন রাখে——————রসিক প্রশাসক

Editor

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
পরিচ্ছন্নতা কর্মীরা নিজেদের আরাম ত্যাগ করে নগরীকে পরিচ্ছন্ন রাখে——————রসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মী ৫ হাজার করে পেয়েছেন মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা।
সোমবার (২৫ মে)  রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এই চেক তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।
প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বগ্রহণের পর একটা পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে যেসব কাজ শুরু করেছেন। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের মূল্যায়ন করেন। তাদের দু:খ কষ্ট বোঝার চেষ্টা করেন। সেই ভালোবাসা ও স্নেহ থেকেই প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর এবার ঈদুল আযহাতেও ঈদ উপহার প্রদান করছেন।
পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যখন রাতে ঘুমাই তখন আপনারা ঘুমকে বিসর্জন দিয়ে আমাদের নগরীকে পরিচ্ছন্ন রাখার কাজ করেন। কেননা আমরা রংপুর নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। তাই ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে পরিচ্ছন্নতা কর্মীদের সবচেয়ে ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বর্ষা ও ঈদে দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য অপসারণে সিটি করপোরেশন ঘোষিত সকল কার্যক্রমে নগরবাসী সহযোগিতা করলে  ১২ ঘণ্টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।