অভিনয়ে দেশসেরা রংপুরের জান্নাতুল মাওয়া
নিজস্ব প্রতিবেদক: দেশসেরা নির্বাচিত হয়েছেন অভিনয়ে ক গ্রুপে জান্নাতুল মাওয়া। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে। চলতি মাসের ৩০ তারিখ টুঙ্গিপাড়ায় অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে।
শনিবার(৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু।
জান্নাতুল মাওয়া প্রথমে জেলা ও বিভাগীয় পর্যায়ে অভিনয় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এরপর গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে সে ১ম স্থান অধিকার করে। এর আগেও জান্নাতুল মাওয়া বিভিন্ন প্রতিযোগিতায় অভিনয়ে পুরুস্কৃত হন। জান্নাতুল মাওয়া মায়ের থেকে অভিনয়ে হাতে খড়ি। এরপর রংপুর জেলা শিশু একাডেমীর প্রশিক্ষক মাশহারুল হাসান শ্রাবণের কাছে শিক্ষা গ্রহণ করেন। জান্নাতুল মাওয়া বর্তমানে শিশু একাডেমীর অভিনয় বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জান্নাতুল মাওয়া’র মা মনিরা আখতার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক।
এ বিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এ অভিনয়ে জান্নাতুল মাওয়া দেশসেরা হওয়ায় আমরা গর্বিত। এসব প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। তার এই অর্জন রংপুরের অন্যান্য শিশুদের উৎসাহিত করবে ও অনুপ্রেরণা যোগাবে। ভবিষৎ এই জয়ের ধারা অব্যাহত থাকুক আমরা সেই কামনাই করি।



