কে আই বিতে বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তের কৃষিবিদদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: নতুন বিজয়ের বাংলাদেশে যেখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান ফ্যাসিস্ট মুক্ত করার সংস্কার চলছে সেখানে কেআইবি কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর ধরে লুটপাট করতে থাকা আওয়ামি দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। ৩৫ হাজার সদস্যের কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশনে (কে আই বি) এক যুগেরও বেশি সময় চলেছে লুটপাটের মহোৎসব। তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট পরবর্তী সময়েও সাধারন কৃষিবিদদের আশা ভঙ্গ করে একই সিন্ডিকেট তাদের লুটপাট অব্যাহত রেখেছে।এই কমপ্লেক্স জাতীয় পর্যায়ের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্যে গুরুত্বপূর্ণ। ৫০ এর অধিক কর্মকর্তা কর্মচারী দ্বারা পরিচালিত কেআইবি কমপ্লেক্স যেসকল কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগের দলীয়করণের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। মানববন্ধনে
সাধারণ কৃষিবিদরা বলেন এই কমপ্লেক্সে নিয়মিত ভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ যাতায়াত করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাই এইসকল আওয়ামী ফ্যাসিস্টদের নিয়োগকৃত দলবাজ অফিসারদের উপস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।এছাড়াও কে আই বি তে এনলিস্টমেন্ট ছাড়াই আওয়ামী ফ্যাসিস্টদের ঘুষ দিয়ে একটি কোম্পানি এককভাবে অন্যায্যভাবে ব্যবসা পরিচালনা করছে, পাশাপাশি খাবার পরিবেশনে তারা নিয়োজিত। যারা বিভিন্ন সময়ে ফ্যাসিস্টদের কর্মকান্ডে অর্থায়ন করেছে। আরও জানা যায় এই কে আই বি কমপ্লেক্স থেকেই গনঅভ্যুত্থান প্রতিহত করতে অস্ত্র সহ এখানকার কর্মকর্তা কর্মচারীদের স্বমন্বয়ে বিভিন্ন স্পটে হামলা চালানো হয়। এখান থেকেই আরেকটি সচিবালয়ের অগ্নিকাণ্ডের মত কিংবা আরও মারাত্মক ষড়যন্ত্রমূলক কাজ ঘটানোর সম্ভাবনা রয়েছে।
কেআইবি কমপ্লেক্সার দখল মুক্ত এবং ষড়যন্ত্র প্রতিহত করার জন্যই সাধন কৃষিবিদরা একটি মানববন্ধন আয়োজন করেন।
তাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন তানভির মাসুম সৈকত।তিনি বলেন একটি মহল কেআইবিতে এখনো ফ্যাসিস্টদের স্বার্থ রক্ষা ও ষড়যন্ত্রে লিপ্ত।এদের অপসারণ অতিব জরুরী।
তারা আল্টিমেটাম দেন আগামী ৭ দিনের মধ্যে সকল আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে এবং তিনি বৈষম্যহীন কৃষিবিদ কমপ্লেক্স প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণ করেন বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের কৃষিবিদবৃন্দ।



