চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী খলিল র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

Editor

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৪

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী খলিল র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার রাজু হত্যা মামলার প্রধান আসামী খলিল ফকিরকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী খলিল ফকির ও রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ সমাধানের জন্য নিহত রাজুকে ডেকে আনা ছিল, খলিল ফকিরের হত্যার পূর্ব পরিকল্পনা। তবে বিষয়টি বুঁঝতে না পেরে তা সমাধানের জন্য রাজু ঘটনাস্থলে আসলে, আসামী খলিলসহ আরো ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতালী আঘাত করতে থাকে। এ সময় নিহত রাজুর চিৎকারে আশে পাশের মানুষ ছুঁটে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে রাজুর অবস্থা বেগতিক দেখে , কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন। কিন্তু যাত্রা পথে এ্যাম্বুলেন্সেই রাজুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ১৭ই এপ্রিল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গোপালপুর এলাকায়। তারা সকলেই একই এলাকার বাসিন্ধা। এর পরিপেক্ষিতে ১৮ই এপ্রিল নিহত রাজুর বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা বিভিন্ন এলাকায় পলাতক রয়েছে। তবে মামলাটির প্রকৃত ঘটনা অনুসন্ধানে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩। এবং আসামী খলিল ফকির টাঙ্গাইলে আত্মগোপনে রয়েছে সংবাদের ভিত্তিতে র‌্যাব -১৪ সহযোগিতায় ১০ই মে দুপুর আড়াইটার সময় মির্জাপুরের গোড়াই এলাকা থেকে খলিল ফকিরকে গ্রেফতার করা হয়। পরে পলাশবাড়ী থাকায় প্রধান আসামী খলিল ফকিরকে হস্তান্তর করা হয়।