নগরীর পার্বতীপুর মহল্লা কে পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মহল্লা ঘোষনা
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর মহল্লা কে পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মহল্লা ঘোষনা করা হয়েছে।
“পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মহল্লা” কর্মসূচী হচ্ছে একটি সার্বিক মানবিক ব্যবস্থাপনা যেখানে মানুষের যাবতীয় কার্যক্রমকে কোনরুপ ক্ষতিসাধন না করে, এমন ভাবে প্রকৃতির সাথে সমম্বিত করা হয়, যেন তা সুস্থ মানব উন্নয়নকে সমর্থন করে এবং এর কার্যক্রম অনাগত ভবিষ্যতেও সার্থকতার সাথে চালিয়ে যাওয়া যায়। এটি আমাদের সামাজিক, প্রতিবেশ ও আত্মিক পরিবেশের ক্ষয়িষ্ণুতাকে প্রতিরোধের একটি কার্যকরী ও ব্যবহারোপযোগী উপায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত প্রভাবকে মোকাবিলা করে এলাকার লোকজন যাতে টেকসই জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য “পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মহল্লা” গঠনের মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি করণে কাজ হাতে নিয়েছে।
এই লক্ষ্যকে সামনে রেখে, গত নভেম্বর ০১, ২০২৩ থেকে পার্বতীপুর মহল্লার জনগণ, ইউএনডিসি,শিশু ফোরাম, যুব ফোরাম, কমিউনিটি সহায়তাকারী, স্থানীয় সরকারি অধিদপ্তর সমুহকে নিয়ে তাদের গনজাগরন, ক্ষমতায়ান, প্রস্ততকরন, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রমের সাথে রংপুর সিটি কর্পোরেশন, ১৭ নং ওয়ার্ড এর পার্বতীপুর মহল্লার ২৯০ (দুইশত নব্বই) টি পরিবার সরাসরি সংযুক্ত রয়েছে। এই কর্যক্রমের আওতায় পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বিষয়ে ২২ টি নিদিষ্ট সূচকে নিয়মিত পরিমাপ করা হয় এবং গত এক বছরে কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

উল্লেখ্য যে, অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে এই কর্মসূচীতে মোছা: সালামা ইসলাম – সভাপতি, ভোরের আলো ইউএনডিসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনাব মো: শরিফুল ইসলাম – মেট্রোপলিটন কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিসারের কার্যালয়, তাজহাট, রংপুর, বিশেষ অতিথি মো: মঞ্জুর মোর্শেদ তালুকদার -উপজেলা সমবায় অফিসার, উপজেলা সমবায় অফিস, রংপুর সদর, রংপুর , মো: মিজানুর রহমান – বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর , পল্লব কান্তি রায়- ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেসালিস্ট- এইচএন টিপি, রংপুর এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও অনান্য কর্মকর্তাদের এবং ১৫০ জন এলাকা বাসীর উপস্থিতিতে পার্বতীপুর মহল্লাকে ”পরিবেশ বান্ধব, পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মহল্লা” হিসাবে ঘোষনা করা হয়।



