রংপুর,

সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে রংপুরে বিশেষ সঙ্গীত সন্ধ্যা

Editor

প্রকাশিত: 7:22 PM, July 2, 2026
সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে রংপুরে বিশেষ সঙ্গীত সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক: দেশ বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী’র ৮৬তম জন্মদিনে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে রংপুরের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন শিখা সংসদ।
বুধবার (১ জুলাই) রাতে টাউনহল চত্বরের শিখা কার্যালয়ে “জীবনের গান” শিরোনামে বিশেষ এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিশেষ সঙ্গীত সন্ধ্যা শুরু হয় হাওয়াইয়ান গিটার এর সুরের মধ্য দিয়ে। হাওয়াইয়ান গিটার পরিবেশন করেন ডা. মুশফিকুর রহমান ও রিপা পাল। পরে গান পরিবেশন করেন রওশন আরা সোহেলী, জিয়াউল হক লিপু, গোলাম রসুল বাচ্চু, নূরুল ইসলাম মোল্লা, কায়সার আহম্মেদ জীবন, ছাইফুল ইসলাম, জি এস বাপ্পন, কমল পাল, স্বপন কুমার পাল ও অনুশ্রী রায়। গানের পরিবেশনের মধ্যে নৃত্য পরিবেশন করেন শিখা নৃত্য একাডেমির শিক্ষার্থী শ্রেষ্ঠা রায় ও প্রিয়াঙ্কা।
সৈয়দ আব্দুল হাদীর সঙ্গীত জীবন নিয়ে আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট লেখক আমজাদ হোসেন সরকার, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য বীরেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নাট্য ব্যক্তিত্ব নিপুণ রায়। সভাপতিত্ব করেন শিখা সংসদের সভাপতি বিপ্লব প্রসাদ। আলোচনা শেষে জাতীয় পর্যায়ে সঙ্গীতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অনুশ্রী রায় ও  সমাজকল্যানমুলক কাজে ‘প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ড’ পদকে ভূষিত হওয়ায় রংপুর নাট্যকেন্দ্র ও হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খানকে শুভেচ্ছা জানানো হয়। সঞ্চালনায় সুব্রত কুমার দাস ও সঙ্গীত নির্দেশনায় ছিলেন স্বপন কুমার পাল। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় জিএস বাপ্পন।

  • এই বিভাগের সর্বশেষ