গীতিকবি সংসদ রংপুরের ঈদ পুনর্মিলনী ও সভা অনুষ্ঠিত
গীতিকবি সংসদ রংপুরের ঈদ পুনর্মিলনী ও সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ রংপুরের ঈদ পুনর্মিলনী ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় কফি হাউজে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহবায়ক মতিয়ার রহমান। সভায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল, সিনিয়র সহসভাপতি সুনীল সরকার, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুন লায়লা জেসি, সাংস্কৃতিক সম্পাদক কামরুন নাহার রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্নিমা রাজ, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক, হারুন অর রশীদ, কার্যনির্বাহী সদস্য এস এম খলিল বাবু, মনজিল মুরাদ লাভলু, সামিউল হাসান লিটন, সদস্য বাউলা রাখাল। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন।
সভায় আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের শুক্রবার কার্যকরি কমিটির অভিষেক, গীতিকারদের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিকবি সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
















