র‌্যাবের জালে দুই চোর

Editor

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

র‌্যাবের জালে দুই চোর

জেলা প্রতিনিধি, রংপুর॥ বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির দায়ে র‌্যাবের জালে আটক হয়েছে দুই চোর চক্রের সদস্য। আটককৃতরা হলেন, মাহিগঞ্জ থানার সাতমাথা এলাকার নিজাম উদ্দিনের ছেলে সজিব হোসে(১৯) এবং একই থানার রেলপল্লীর লতিফ মিয়ার ছেলে রাহেল হাসান(১৮)।

বুধবার(৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রংপুর নগরীর কোতয়ালী থানার জনৈক এক ব্যক্তির বাড়ির ভিতর কলাপসিবল গেটের তালা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব ১৩ তদন্ত সাপেক্ষে ৪ অক্টোবর মাহিগঞ্জ থানার সামনে থেকে সাতমাথা এলাকার নিজাম উদ্দিনের ছেলে সজিব হোসে(১৯) কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে একই থানার রেলপল্লীর লতিফ মিয়ার ছেলে রাহেল হাসান(১৮) গেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত দুজন পরস্পর যোগসাজসে বিভিন্ন বাসা বাড়ীতে চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। গ্রেফতারকৃতদের রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোস্তাফিজুর রহমান জানান, এই চোর চক্রের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।