কাউনিয়ায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন
কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ দ্বিতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে গত সোমবার সকালে সারাদেশের মত এক যোগে কাউনিয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাকিবুর রহমান, সাবেক মুক্তি যুদ্ধ বিষয় সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, গনপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা, উপসহকারী প্রকৌলী খন্দকার মমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রাজ্জাক, মডেল কেয়ার টেকার শহিদুল ইসলাম প্রমূখ।
উদ্ধোধনী রাজনৈতিক নেতা, ইমাম,সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।



