আওয়ামীলীগ নেতা মওলার বড় ভাইয়ের মৃত্যতে শোক
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলার আপন বড়ভাই মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধার সম্পাদক মমতাজুল ইসলাম সাজা মন্ডল বার্ধক্য জনিত কারনে ২ জুলাই রাত ৮ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ৩ জুলাই বেলা ১১ টায় মরহুমের জানাযার নামাজ শেষে মুরাদ দর্প নারায়নপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আওয়ামীলীগ নেতা মমতাজুল ইসলাম সাজা মন্ডলের মৃত্যুতে জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সাহিত্য-সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাহিত্যের কাগজ মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল ও সম্পাদক রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



